ভারতে দারিদ্র্যতা (Poverty in India) বেঁচে থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কিছু পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে হবে। যে সমস্ত দ্রব্যসামগ্রী ভোগ করে কোন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে সেই পরিমাণ দ্রব্যসামগ্রীকে দারিদ্র্যের নিম্নতম মান হিসেবে ধরা হয়। বাজার থেকে এই সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে যা খরচ লাগে, টাকার অংকে সেটাই হলো নিম্নতম ভোগ ব্যয় এবং টাকার অঙ্কে এটাই হল দারিদ্র্য সীমার সংজ্ঞা। যে সমস্ত ব্যক্তি এই পরিমাণ ভোগ ব্যয় করতে পারে না তাদেরই আমরা বলি দরিদ্র। ভারতের পরিকল্পনা কমিশনের মতে 1960 থেকে 61 সালের মূল্যস্তর অনুযায়ী যেসব ব্যক্তির মাসিক ভোগ ব্যয় কুড়ি টাকার কম তারাই দারিদ্র্যসীমার নিচে আর যেসব ব্যক্তির মাসিক ভোগব্যয় কুড়ি টাকার অথবা তারও বেশি তারায দারিদ্র্যসীমার উপরে।এই হিসাবটি নিম্নতম মান অর্থাৎ 2250 ক্যালোরি সংগ্রহ করার জন্য যে ভোগ্যদ্রব্য ভোগ করতে হবে সেই হিসাব ধরেই করা হয়েছে। ক্যালরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়। অনেকেই এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেন না। তাদের বক্তব্য বিভিন্ন অঞ্চলের লোকেদের ...
আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নInternational trade and economic development. প্রশ্ন - উত্তর Economics Questions - Answer. Calcutta Universtiy
আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন
International trade and economic development.
প্রশ্ন - উত্তর
Economics Questions - Answer.
১) আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে?
উত্তর : এক দেশের অধিবাসীদের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের অধিবাসীদের যে অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক স্থাপিত হয় বা বাণিজ্য হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য বলা হয়।
২) অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?
উত্তর : কোন দেশের জনসাধারণ নিজের দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ব্যবসা-বাণিজ্য করে বা দ্রব্যসামগ্রী ও সেবার লেনদেন করে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বা Domestic trade বলে।
৩) বাণিজ্য হার বা বাণিজ্য শর্ত কাকে বলে?
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যে যে অনুপাতে দ্রব্য সামগ্রীর বিনিময় হয় তাকে বাণিজ্য হার বা বাণিজ্য শর্ত (Terms of trade) বলে।
৪) বাণিজ্য হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর : দ্রব্যের প্রকৃতি , রপ্তানি দ্রব্যের চাহিদা ও যোগানের স্স্থিতিস্থাপকতা, মুদ্রা বিনিময় হার, আমদানি ও রপ্তানির দ্রব্যের বিকল্পদ্রব্যের উপস্থিতি, আমদানি দ্রব্যের চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা ইত্যাদি বিষয়ের উপর বাণিজ্য হার নির্ভর করে।
৫) অবাধ বাণিজ্য বলতে কী বোঝো?
উত্তর : কোন প্রকার সরকারি বাধা নিষেধ আরোপ করা ছাড়াই শুধুমাত্র অর্থনৈতিক সুবিধার ভিত্তিতে যখন বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য হয় তখন তাকে অবাধ বাণিজ্য (Free trade) বলা হয়।
৬) অবাধ বাণিজ্যের দুটি সুবিধা ও অসুবিধা লেখ।
উত্তর : সুবিধা - পৃথিবীর বিভিন্ন দেশে দামের তারতম্য কমে, বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক ও রাজনৈতিক আদান-প্রদান বাড়ে, পৃথিবীর মোট উৎপাদন বাড়ে ।
অসুবিধা - দেশীয় শিল্প প্রসারের পথে বাধা সৃষ্টি হয়, অত্যাধিক পরনির্ভরশীলতা বাড়ে,অপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি হয় ।
৭) আমদানি পরিবর্ততা বা আমদানি বিকল্পায়ন কাকে বলে?
উত্তর : কোন দেশের অভ্যন্তরে আমদানিজাত দ্রব্যের যথাযথ পরিবর্ত দ্রব্য উৎপাদন ও ব্যবহার করাকে বলা হয় আমদানি পরিবর্ততা (Import Substitution) ।
৮) আমদানি পরিবর্ততা নীতি গ্রহণের স্বপক্ষে যুক্তি কি কি?
উত্তর : দেশীয় দ্রব্যের অভ্যন্তরীণ বাজার সৃষ্টি করে ,
কর্মসংস্থান ও জাতীয় আয় বাড়ায় ,আমদানি নিয়ন্ত্রণে সাহায্য করা ইত্যাদি ।
৯) আমদানি পরিবর্ততা নীতি গ্রহণের বিপক্ষে যুক্তি কি কি?
উত্তর : রপ্তানি জাত দ্রব্য উৎপাদনে বাধা সৃষ্টি করে, মূলধনী দ্রব্য ও কাঁচামালের অভাব সৃষ্টি করে, দেশীয় ক্রেতাদের স্বার্থ ব্যাহত হয় ইত্যাদি ।
১০) আন্তর্জাতিক বাণিজ্যে উত্তর এবং দক্ষিণ বলতে কী বোঝায়?
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যের নির্ভরতার তত্ত্বে দেখা যায় উন্নত পুঁজিবাদী দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অনুন্নত দেশগুলির অর্থনৈতিক উদ্বৃত্ত নিজেদের দেশে স্থানান্তর করে অনুন্নত দেশগুলিকে শোষণ করে থাকে। প্রতীক হিসেবে উন্নত পুঁজিবাদী দেশগুলোকে উত্তর এবং অনুন্নত দরিদ্র দেশ গুলিকে দক্ষিণ হিসেবে চিহ্নিত করা হয়।
১১) আমদানি শুল্ক (Import duty or tariff) বলতে কী বোঝো ?
কোন দেশ-বিদেশ থেকে আমদানি করা দ্রব্যের উপর যে শুল্ক আরোপ করে তাকে আমদানি শুল্ক বলে।
১২) আন্তর্জাতিক বাণিজ্যে সংরক্ষণ বলতে কী বোঝো?
উত্তর : দেশের অর্থনৈতিক স্বার্থে বিশেষ করে দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করার জন্য দেশের সরকার আন্তর্জাতিক বাণিজ্যের উপর যে নিয়ন্ত্রণ বাধা নিষেধ আরোপ করে তাকে বলে সংরক্ষণ।
১৩) আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: বাণিজ্যের হার, দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা, দেশের আয়তন, জাতীয় আয়ের পরিবর্তন ইত্যাদি।