ভারতে দারিদ্র্যতা (Poverty in India) বেঁচে থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কিছু পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে হবে। যে সমস্ত দ্রব্যসামগ্রী ভোগ করে কোন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে সেই পরিমাণ দ্রব্যসামগ্রীকে দারিদ্র্যের নিম্নতম মান হিসেবে ধরা হয়। বাজার থেকে এই সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে যা খরচ লাগে, টাকার অংকে সেটাই হলো নিম্নতম ভোগ ব্যয় এবং টাকার অঙ্কে এটাই হল দারিদ্র্য সীমার সংজ্ঞা। যে সমস্ত ব্যক্তি এই পরিমাণ ভোগ ব্যয় করতে পারে না তাদেরই আমরা বলি দরিদ্র। ভারতের পরিকল্পনা কমিশনের মতে 1960 থেকে 61 সালের মূল্যস্তর অনুযায়ী যেসব ব্যক্তির মাসিক ভোগ ব্যয় কুড়ি টাকার কম তারাই দারিদ্র্যসীমার নিচে আর যেসব ব্যক্তির মাসিক ভোগব্যয় কুড়ি টাকার অথবা তারও বেশি তারায দারিদ্র্যসীমার উপরে।এই হিসাবটি নিম্নতম মান অর্থাৎ 2250 ক্যালোরি সংগ্রহ করার জন্য যে ভোগ্যদ্রব্য ভোগ করতে হবে সেই হিসাব ধরেই করা হয়েছে। ক্যালরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়। অনেকেই এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেন না। তাদের বক্তব্য বিভিন্ন অঞ্চলের লোকেদের ...
মূলধনের বাজারের ধারণা Concept of capital market মূলধনের বাজারের কার্যাবলী, গুরুত্ব বা ভূমিকা Functions/ Importants or role of capital market in economic development
মূলধনের বাজারের ধারণা Concept of capital market মূলধনের বাজারের কার্যাবলী, গুরুত্ব বা ভূমিকা Functions/ Importants or role of capital market in economic development
মূলধনের বাজার:-
যে বাজারে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদী অর্থাৎ এক বছরের বেশি মেয়াদে ঋণপত্র লেনদেন হয় সেই বাজারকে মূলধনের বাজার বলে।
মূলধনের বাজারকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে-
১) শিল্প প্রতিষ্ঠানের বেসরকারি লগ্নীপত্রের বাজার
২) সরকারি ঋণপত্রের বাজার
৩) দীর্ঘকালীন ঋণের বাজার
শিল্প প্রতিষ্ঠানের বেসরকারি লগ্নীপত্রের বাজার:-
যেখানে শিল্প প্রতিষ্ঠানগুলি উপযুক্ত ঋণপত্রের সাহায্যে মূলধন সংগ্রহ করে যেই বাজারকে শিল্প প্রতিষ্ঠানের লগ্নিপত্রের বাজার বলে।
এই বাজারে দুটি অংশ ১) প্রাথমিক বাজার বা নতুন বিলি বাজার ২)মাধ্যমিক বাজার বা শেয়ার বাজার বা পুরনো বিলি বাজার
সরকারি ঋণপত্রের বাজার:-
যে মূলধন বাজারে দীর্ঘকালীন সরকারের ঋণপত্র কেনা বেচা হয় তাকে সরকারি ঋণপত্রের বাজার বলে।
দীর্ঘকালীন ঋণের বাজার:-
যে মূলধন বাজারে দীর্ঘকালীন ঋণ পাওয়া যায় তাকে দীর্ঘকালীন ঋণের বাজার বলা হয়।। উন্নয়ন ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক গুলি এই বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যাংকগুলি শিল্পক্ষেত্রে দীর্ঘকালীন ঋণ সরবরাহ করে থাকে।
অর্থনৈতিক উন্নয়নে মূলধনের বাজারের কার্যাবলী, গুরুত্ব বা ভূমিকা:-
কোন দেশের মূলধনের বাজার সেই দেশের অর্থনৈতিক উন্নয়নে এক বিশেষ ভূমিকা পালন করে। সেগুলি হল:-
১) মূলধনের বাজার জনসাধারণের স্বল্প সঞ্চয় সংগ্রহ করে এবং দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থভাণ্ডার গড়ে তোলে।
২)শিল্প ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য মূলধনের বাজার মাঝারি ও দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহ করে থাকে।
৩) মূলধনের বাজার সঞ্চয়কারীদের স্বার্থ রক্ষা করে এবং দেশের সঞ্চয় ও বিনিয়োগ প্রণতা বাড়াতে সাহায্য করে।
৪) মূলধনের বাজারের অন্যতম একটি প্রধান কাজ হল বিনিয়োগকারী সংস্থা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির দায় গ্রহণ করা। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যখন বাজারে শেয়ার বিক্রির জন্য ছাড়ে এবং সেই শেয়ারে সবগুলো বিক্রি না হয় তখন কোন আর্থিক সংস্থা ওই না বিক্রি হওয়ার শেয়ার কিনে নিয়ে শিল্প প্রতিষ্ঠানকে অর্থ সাহায্য করে। একে অবলেখন বা শেয়ার বিক্রির দায় গ্রহণ (underwriting) বলে।
৫) সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির ঋণপত্র ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়েও মূলধনের বাজার সহায়তা করে।
৬) মূলধনের বাজারের ঋণ পরিশোধ যোগ্যতা পরিমাপকারী সংস্থাগুলি বিনিয়োগকারীদের বিনিয়োগ সম্পর্কে কম দামে উন্নতমানের তথ্য সরবরাহ করে ।